নিউজটি শেয়ার করুন

অস্ত্রসহ ‘কিশোর গ্যাং’ লিডার আটক

নগরীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নারী চিকিৎসক আটক

আদালত প্রতিবেদক: চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ মো. তারেক নামে আটক এক ‘কিশোর গ্যাং’ লিডারকে করাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট)  দুপুরে জুডিসয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। নিশ্চিত করেছেন ৱাউজান থানার আদালত সেরেস্তাদার।

আটক মোহাম্মদ তারেক (১৬) রাউজান উপজেলার চিকদাইর ইউনয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঠান পাড়া গ্রামের মো. বারেকের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বুধবার (১১ আগস্ট) রাতে উপজেলার পৌরসভার আদালত ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক তারেক পেশায় রং মিস্ত্রির হেলপারের কাজ করলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সে ‌‘কিশোর গ্যাং’র লিডার। পর তাকে আদালতে সোপর্দ করিলে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here