নিউজটি শেয়ার করুন

অস্ত্র-খুনী সবই প্রস্তুত! চেয়ারম্যানের নেতৃত্বে আ.লীগ-ছাত্রলীগ নেতাকে হত্যার নীল নকশা ফাঁস

জোবাইর রিফাত: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী ও ছাত্রলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দীন সজিবকে হত্যার নীল নকশা ফাঁস হয়েছে। আর এই অভিযোগ উঠেছে স্থানীয় বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস দত্তের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান তাপস দত্ত।

এলাকাবাসীর হাতে রেকি করার দায়িত্ব পালন করা ভাড়াটে ২ সন্ত্রাসী ধরা পড়ার পর এমন তথ্য বেরিয়ে এসেছে।

ইতিমধ্যে এই ২ ভাড়াটে সন্ত্রাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে হত্যার নীল নকশা কেমন ছিলো তা অকপটে স্বীকার করেছেন। চেয়ারম্যান তাপস দত্তের পরিকল্পনায় রাশেদের সঙ্গী হয়ে আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা সজিবের গতিবিধি লক্ষ্য করার কাজ করছিল তারা।

হত্যার আগাম প্রস্তুতি হিসেবে ৬টি অস্ত্রের কথাও ভিডিওতে জানায় তারা।৪ জন মিলে তারা জনপ্রতি ৫ হাজার টাকার বিনিময়ে ভাড়া এসেছিলো বলে জানায়।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায়, সাম্প্রদায়িরক পরিস্থিতি সৃষ্টি ও এলাকায় নৈরাজ্য সৃষ্টি করতে ধারাবাহিকভাবে একের পর এক এমন কর্মকান্ড ঘটাচ্ছেন চেয়ারম্যান।

এদিকে এলাকাবাসী (২ মে) সোমবার এই ২ ভাড়াটাকে সাতকানিয়া থানায় সোপর্দ করে।

তারা হলেন, উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের আব্দুল গনির ছেলে হাবিবুর রহমান (২৮) ও ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা এলাকার মোহাম্মদ সিরাজের ছেলে তরিকুল ইসলাম জিসান (২৫)।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর সিপ্লাসকে বলেন, আমি সকালে খবর পেয়েছি। বাজালিয়া থেকে ২ জনকে এলাকাবাসী পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের ২ জনকে আমরা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে তাদের মধ্যে হাবিব নামের একজনের অবস্থা অবনতি হলে তাকে চমেকে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এখনো কোনো অভিযোগ পাইনি। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

স্থানীয় আরেক আওয়ামী লীগ নেতা জানায়, দীর্ঘ দিন ধরে তাপস দত্ত বাজালিয়া স্থানীয় জামাত শিবিরের ক্যাডারদের মদদ দিয়ে আসছিলেন এবং তাদেরকে তার হাতিয়ার হিসেবে ব্যাবহার করে আসছিলেন।ইতিমধ্যে বাজালিয়া আওয়ামী পরিবারের সদস্যদের উপর বেশ কয়েকটি নেক্কার জনক হামলা হয়েছে।

হত্যাকান্ডের টার্গেট স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দীন সজীব সিপ্লাসকে বলেন, মূলত কেন তিনি এমন করছেন আমার জানা নাই। তবে বুঝতে পারছি যে, তিনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্ঠা করছেন।

‘গেলো (৪ মে) দুপুরে স্থানীয় চেয়ারম্যান তাপস দত্তের নেতৃত্বে বাজালিয়ার চিহ্নিত জামায়াত শিবিরের ক্যাডারর মাসুদ, রাশেদসহ তাদের সহযোগীরা স্বশস্ত্র অবস্থায় আমার বাড়িতে হামলা চালায়’ জানায় গিয়াস উদ্দীন সজীব।

এছাড়াও চেয়ারম্যান তাপস দত্ত চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা প্রশান্ত চৌধুরী জিশুর সাতকানিয়ার বাজালিয়া বাড়িতেও তার লোকজন দিয়ে হামলা করান বলে অভিযোগ করেন গিয়াস উদ্দীন সজীব।

এ বিষয়ে চেয়ারম্যান তাপস দত্ত সিপ্লাসকে অভিযোগ অস্বীকার বলেন, এটি ভিত্তিহীন। আমি গ্রামে মানুষদের ত্রাণ বিতরণ নিয়ে ব্যস্থ সময় পার করছি।

নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী দাবি করে তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই। যদি সে ধরণের কোনো বিষয় থাকে, তাহলে তদন্ত করুক সবাই।

এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী সিপ্লাসকে বলেন, আমি শুনেছি। তবে এ ধরণের ঘটনা খুবই অনাকাংখিত। আমি এই মুহূর্তে উপজেলা আওয়ামী লীগের নির্ধারিত তারিখের বৈঠকে আছি। যদি এ ধরণের ঘটনা আসলেই হয়ে থাকে তাহলে আমরা শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।