Site icon CPLUSBD.COM

অ্যাপল ওয়াচের নতুন মডেল

সিপ্লাস ডেস্ক: আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ও অ্যাপল ওয়াচের নতুন মডেলগুলো উন্মোচন করে অ্যাপল। তাই অ্যাপল ওয়াচের নতুন সিরিজ ৭ সংস্করণও সেপ্টেম্বর মাসে উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। অ্যাপল স্মার্টওয়াচের আসন্ন মডেল নিয়ে ওই নতুন তথ্য জানিয়েছেন প্রযুক্তি বাজারের সংশ্লিষ্টরা।

ব্লুমবার্গের সংবাদকর্মী মার্ক গার্ম্যানের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, ৪১ মিলিমিটার এবং ৪৫ মিলিমিটার– এই দুই মাপে বাজারে আসবে সিরিজ ৭।

হার্ডওয়্যার ও বাহ্যিক নকশার হিসেবে গেল কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো অ্যাপল ওয়াচে বড় পরিবর্তন আসছে বলে জানিয়েছে দ্য ভার্জ। বলা হচ্ছে, “ডিসপ্লে এবং কিনারাগুলো আরও সমতল” হবে সিরিজ ৭ স্মার্টওয়াচে।

বাহ্যিক নকশা বাদে সিরিজ ৭-এ আরও শক্তিশালী প্রসেসর থাকবে বলে দ্য ভার্জকে জানিয়েছেন গার্ম্যান। তবে, স্বাস্থ্যবিষয়ক বড় কোনো আপগ্রেড থাকছে না নতুন অ্যাপল ওয়াচে।