নিউজটি শেয়ার করুন

আইআইইউসি’র শিক্ষককের উপর মাদক ব্যবসায়ীর হামলা, গাড়ি ভাঙচুর

মাদক ব্যবসায়ী জুয়েল আটক

আইআইইউসি'র শিক্ষককের উপর মাদক ব্যবসায়ীর হামলা

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে এক মাদক ব্যবসায়ীর হামলায় আহত হয়েছেন আফলাতুন আল কাউসার নামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপক।

এসময় আল কাউসারের ব্যক্তিগত একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়।

শুক্রবার দুপুর তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২নং ফকিরহাট এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ মাদক ব্যবসায়ী মোঃ জুয়েলকে (২৫) আটক করেছে।

এ ঘটনায় শিক্ষক কাউসার বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, একই এলাকার সৈয়দুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন আইআইইউসি’র শিক্ষক আফলাতুন আল কাওসার। দুপুরে হঠাৎ করে মাদক ব্যবসায়ী জুয়েল তার ঘরে প্রবেশ করে শিক্ষকের উপর হামলা করে। এসময় তার স্ত্রী নাঈমা সুলতানা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। জুয়েলের ছুরির আঘাতে শিক্ষকের দুই হাতে বেশ জখম এবং মাথায়ও আঘাতপ্রাপ্ত হয়।

এসময় ঘরের সামনে রাখা একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা করে জুয়েল।

এদিকে হামলার পর এলাকাবাসী মাদক ব্যবসায়ী জুয়েলকে আটক করে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ হারুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল একই এলাকার খোরশেদ আলমের পুত্র।

এব্যাপারে এসআই মোঃ হারুন বলেন, মাদক ব্যবসায়ী এক যুবক কর্তৃক আইআইইউসির অধ্যাপকের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

আইআইইউসি'র শিক্ষককের উপর মাদক ব্যবসায়ীর হামলা