মোঃ নেজাম উদ্দীন,আদালত প্রতিবেদক: চট্টগ্রাম পরীর পাহাড়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণ নিয়ে আইনজীবী সমিতি ও জেলা প্রশাসন চলমান দ্বন্দ্ব নিয়ে ঢাকায় বেঠক করেন সমিতির নেতারা। আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের সম্মান ক্ষুন্ন হয়এমন কিছু করা যাবে না। চট্টগ্রাম পরীর পাহাড়ের চলমান দ্বন্দ্ব বিষয়ে আইনজীবীদের উত্থাপন করা প্রয়োজনীয় কাগজপত্র প্রধানমন্ত্রীকে দেখাবেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ.এইচ.এম জিয়াউদ্দিন।
আজ রোববার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম পরীর পাহাড়ে ভবন নির্মাণ নিয়ে আইনজীবী সমিতি- জেলা প্রশাসনের মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে ঢাকায় আইনমন্ত্রীর সাথে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বৈঠক ছিল। বৈঠকে এসব কথা বলেন আইনমন্ত্রী।
চট্টগ্রাম পরীর পাহাড়ে কয়েকদিনের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক আসছেন বলে সিপ্লাসকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ এইচ এম জিয়াউদ্দিন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, জেলা প্র্শাসন আমাদের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষনা করেছে। আজ (২৬ সেপ্টেম্বর) আইনজীবী সমিতির সাথে আইনমন্ত্রীর বৈঠক ছিল। আমরা আমাদের বক্তব্য গুলো তুলে ধরছি। বৈঠকে আমরা আমাদের কাগকপত্রও উত্থাপন করেছি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন আইনমন্ত্রী। আইনজীবীদের সম্মান ক্ষুন্ন হয় এমন কিছু করা যাবে না বললেন আইনমন্ত্রী। কয়েকদিনে মধ্যে বিষয়টি দেখভাল করার জন্য চট্টগ্রাম পরীর পাহাড়ে পরিদর্শনে আসবেন আইনমন্ত্রী।
গত শনিবার (২৫ সেপ্টেম্বর) পরীর পাহাড়ে চলমান এই দ্বন্দ্ব পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ এই তিন কর্মকর্তাও পরীর পাহাড়ের চলমান দ্বন্দ্ব বিষয়ে পরিদর্শনে এসেছিলেন বলে জানা গেছে জেলা প্রশাসন সুত্রে।
মুলত: পরীর পাহাড়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ‘বঙ্গবন্ধু আইনজীবী ভবন’ ও ‘একুশে আইনজীবী ভবন’ নামক দুইটি ১২তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে এবং ৬০০টি চেম্বার বরাদ্দের জন্য প্রচার করা হলে তার বিরুদ্ধে উক্ত আইনজীবী সমিতির নতুন ভবন নির্মাণে বাধা স্বরুপ চট্টগ্রাম জেলা প্রশাসক সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি প্রকাশ করলেই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা প্রশা্সনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আজ (২৬ সেপ্টেম্বর) এবিষয়ে আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছেন আইনজীবীরা।

