নিউজটি শেয়ার করুন

আইফোন ১৩ এ যেসব ফিচার থাকছে

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তার নতুন মডেলের স্মার্টফোন আইফোন ১৩-এর ঘোষণা দিয়েছে। যেটিতে ‘পোরট্রেট মোড’-এ ভিডিও করা যাবে, যাতে থাকবে ‘ডেপথ অব ফিল্ড’ ইফেক্ট।

নতুন এই ‘সিনেমাটিক মোড’ ক্যামেরার ফ্রেমে চলে আসা কোন ব্যক্তিকে আগেভাগেই শনাক্ত করতে পারবে এবং ফোকাস পরিবর্তিত হয়ে সেই ব্যক্তির ওপর চলে যাবে।

অ্যাপলের প্রধান টিম কুক বলেন, এটাই একমাত্র স্মার্টফোন যেটি ভিডিও ধারণের পরও ইফেক্ট সম্পাদনা করার সুযোগ দেবে ব্যবহারকারীকে। তবে, নতুন এই ফোনে আর যেসব ফিচার রয়েছে তার সবই প্রায় আগের আইফোন ১২ মডেলের মতোই। ফিচারগুলোতে স্রেফ কিছু আপডেট যোগ করা হয়েছে।

নতুন মডেলের ফোন উন্মোচনের অনুষ্ঠানটি এমন সময় হল যখন অ্যাপল পণ্যে নতুন এক নিরাপত্তা ত্রুটির খবর নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সোমবারই অ্যাপল একটি নতুন ‘সিকিউরিটি প্যাচ’ অবমুক্ত করেছে যাতে এর আগে অজানা এই ত্রুটিটি সারানো যায়। এই ত্রুটির কারণে হ্যাকাররা অতি সহজেই ব্যবহারকারীর আইমেসেজ সার্ভিসে ঢুকে পড়তে পারবে বলে আশঙ্কা।

নতুন আইফোনে রয়েছে অপেক্ষাকৃত দ্রুত গতির এ১৫ চিপ এবং উজ্জ্বলতর ডিসপ্লে। পূর্ববর্তী মডেলগুলোর চাইতে এর ব্যাটারি স্থায়িত্বও আড়াই ঘণ্টা বেশি হবে। নতুন মডেলটি পাওয়া যাবে গোলাপি, নীল, ‘মিডলাইট স্টারলাইট’ এবং লাল রঙে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here