নিউজটি শেয়ার করুন

আইসিইউ বেডের জন্য ফিল্ড হাসপাতালে নওফেলের অনুদান

সিপ্লাস প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ব্যক্তিগত তহবিল থেকে প্রথম দফায় ১ লাখ টাকা অনুদান দেওয়ার পর দ্বিতীয় দফায় ১ লাখ ৪০ হাজার টাকা আইসিইউ বেডের জন্য চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে হস্তান্তর করেছেন।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে করোনা রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এবং আগত রোগীর চিকিৎসা দিতে যাতে কোনো সমস্যা না হয়, বর্তমান পরিস্থিতি কথা চিন্তা করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ উদ্যোগ নিয়েছেন বলে জানান উপ মন্ত্রীর ব্যক্তিগত সহকারী নাজিউর রহমান অনিক।
এ ব্যাপারে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমার বাবা বেঁচে থাকলে চট্টগ্রামের এ কঠিন পরিস্থিতিতে উনি ঝাঁপিয়ে পড়ে মানুষের সেবা নিশ্চিত করতেন। আমার যা সামর্থ্য আছে তা দিয়ে চট্টগ্রামের মানুষের সুখ দুঃখের সঙ্গী হতে চাইছি মাত্র। আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে সারাজীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার করোনা মহামারীর কারণে সৃষ্ট সংকটে প্রথম থেকে সাধারণ জনগণের পাশে আছেন। বঙ্গবন্ধু কন্যা এ সংকট নিরসনের রাত-দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি বলেন, করোনার ঘোর অন্ধকারে সংকট নিরসনে অগ্রণী ভূমিকা পালন করে আলো ছড়াচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।