সিপ্লাস ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬২ রানে হারিয়ে ৪-১ ব্যাবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
পঞ্চম টি-টোয়েন্টিতে তাদের মাত্র ৬২ রানে অলআউট করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যা কিনা টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার দলীয় সর্বনিম্ন। এত কম রানে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগে কখনো অলআউট হয়নি অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ঐতিহাসিক জয়কে স্মরণীয় ও স্মৃতি হিসেবে গেঁথে রাখতে ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারের কাভার ফটোতে টাইগারদের উল্লাসের ছবি সংযুক্ত করেছে। বিশ্বের কাছে বাংলাদেশের এমন অভানীয় জয় তুলের ধরার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমন কাজ করেছে।
অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নির্ধারিত ২০ ওভারে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অজিরা। ৩ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতেই পড়েছে তাদের উইকেট। ৩ উইকেটে ৪৮ করার পর শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ১৪ রানে।








