নিউজটি শেয়ার করুন

আইস ফ্যাক্টরি রোডের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর সদরঘাট এলাকায় আইস ফ্যাক্টরি রোডের সিটি সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ওই নবজাতককে উদ্ধার করে বলে জানান সদরঘাট থানার সহকারী উপ পরিদর্শক সাজু প্রতাপ দাশ।

তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় নবজাতককে দ্রুত উদ্ধার করে স্থানীয় মেমন মাতৃসদন হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, যখন বাচ্চাটি উদ্ধার করি, তখনও তার নাভি কাটা হয়নি। স্থানীয় মেডিক্যালে তার নাভি কাটা এবং প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। বাচ্চাটি সুস্থ আছে।