নিউজটি শেয়ার করুন

আওলাদে আলী রজা পীর নুরুল আলম শাহ (রহ.) বার্ষিক ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

সিপ্লাস ডেস্ক: আওলাদে আলী রজা পীর নুরুল আলম শাহ (রহ.) বার্ষিক ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২রা অক্টোবর শুক্রবার আনোয়ারা ওষখাইন গ্রামের রজায়ী দরবারের বিশ্ব নুর মঞ্জিলে দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরান, খতমে খাজেগান, খতমে ইসমে আযম, বাদ এশা হালকা জিকির, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।
বার্ষিক ইছালে সওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন দরবারে সাজ্জাদানশীন পীর মাওলানা একরামুল হক শাহ (ম.জি.আ)।
মাহফিলে তশরিফ আনেন পীরজাদা আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ এরশাদুল্লাহ রজায়ী (ম.জি.আ) পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (ম.জি.আ), চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও আস্তানায়ে জহির ভান্ডারে সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন মাইজভান্ডারি, নঈম উদ্দিন রজায়ী, মাকসুদুর রহমান, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, মোঃ রাসেল,মোস্তাক আহমেদ প্রমুখ।