গত বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটিতে পুনরায় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুল ইসলাম আমিনকে নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং তৃণমূল থেকে উঠে আসা এই নেতার প্রতি আবারও ভরসা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে শুক্রবার (২৭ ডিসেম্বর) নগরীর আন্দরকিল্লা এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী ও তার রাজনৈতিক ভক্ত ও অনুসারীরা।
মিছিলটি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে লালদিঘির মোড় হয়ে আন্দরকিল্লা হয়ে আবার দক্ষিণ জেলা কার্যালয়ে এসে শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন, কলিম উদ্দীন, আকতার হোসেন, খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাসরিফুল ইসলাম জিল্লু, মোহাম্মদ হোসেন, রিহান পারভেজ চৌধুরী, সাবেক জেলা ছাত্রনেতা মোহাম্মদ নুরহোসেন পারভেজ, ছাত্রলীগ নেতা রমিজ উদ্দীন, ফখরুদ্দিন, বিথু, সাদমান সাকিব সহ ৪’শতাধিক নেতা-কর্মী। মিছিল শেষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন।








