সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সুস্থতা কামনায় যুবলীগ নেতা মো: মারুফের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
ছোটপুলস্থ আছিয়া খাতুন এতিমখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুল হক মিয়া,২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী জাফরুল হায়দার চৌধুরী সবুজ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, মোর্শেদ, মহানগর যুবলীগ নেতা মো: মনির, মো: নোমান, সাইফুল, মাসুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সদস্য আবুল কালাম আজাদ, মো: আরাফাত, মো: সাকিব।








