আওয়ামী লীগের প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সোবহান গোলাপ।
শনিবার (২১ ডিসেম্বর) দলটির ২১তম সম্মেলনের দ্বিতীয় দিনে তারা নির্বাচিত হন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন দলের নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা। সেইসঙ্গে আছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে সারাদেশ থেকে আসা ৭ হাজার ৩৩৭ কাউন্সিলরের ভোটে নেতারা নির্বাচিত হন।
এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কাউন্সিলরেদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসেন।








