নিউজটি শেয়ার করুন

আকতারুজ্জামান ফ্লাইওভারের নিষ্কাশন পাইপ ফেটে ঝরছে পানি, উদাসীন সিটি কর্পোরেশন

সিপ্লাস প্রতিবেদক: শনিবার রাত প্রায় ১টা। প্রায় আধঘন্টা আগে বৃষ্টি শেষ হয়েছে। কিন্তু নগরীর ওয়াসার মোড়ে আকতারুজ্জামান ফ্লাইওভার থেকে ঝর্ণার মতো অবিরাম ধারায় নিচের সড়কে ঝড়ে পড়ছে পানি। আর যেখানে পানি পড়ছে সেখানে নিচের সড়কে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে এরকম প্রায় ১৫টি জায়গায় পানি ঝরে পড়তে দেখা যায়।

ফ্লাইওভারের তদারকীর দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলেও এবিষয়ে তাদের উদাসীনতা লক্ষ্য করা গেছে। এমনকি এসব বিষয় দেখভাল কারা করছেন তাও জানাতে পারেনি সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, তদারকির অভাবে ফ্লাইওভারের পানি নিষ্কাশনের পাইপগুলো ফেটে ফ্লাইওভারে জমে যাওয়া বৃষ্টির পানি ঝরে পড়ছে নিচের সড়কে। অবিরাম ধারায় পানি ঝরে পড়ার কারনে এই এলাকার সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এরকম চলতে থাকলে একদিকে সড়কের যেমন ব্যাপক ক্ষতি হবে, তেমনি ফ্লাইওভারেরও ক্ষতি হবে।

এব্যাপারে জানার জন্য  চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের(সিডিএর) চেয়ারম্যানকে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেন নি।