সিপ্লাস প্রতিবেদক: নগরীর আকবরশাহ এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় ১১ জনকে আটক করেছে আকবরশাহ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি বড় রামদা, ৫টি কিরিচ ও ৩টি ধামা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জহির হোসেন।
গত শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে আকবর শাহ থানার ১ নম্বর ঝিল এলাকায় সন্ত্রাসী নুরুকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে সেখান থেকে ফিরে আসেন পুলিশ সদস্যরা। ওই সময় পুলিশের সাথে সন্ত্রাসীদের মুখোমুখি সংঘর্ষ হয়।








