নিউজটি শেয়ার করুন

আকবরশাহ’য় ৫লাখ ৯০হাজার টাকার জালনোটসহ গ্রেফতার ২

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আকবরশাহ এলাকা থেকে ৫ লাখ ৯০ হাজার টাকার জালনোটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ জানুয়ারি) আকবরশাহ এলকার নিউ শহিদ লেইন জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

গ্রেফতার দুইজন হলো-  জামালপুর জেলার সরিষাবাড়ি থানাধীন বারিকোটল এলাকার ছাদেক আলীর ছেলে মো. আজিজ (৬০) ও তারাকান্দি এলাকার লাল মাহমুদের ছেলে মো. হারুন (৪০)।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বলেন,গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ লাখ ৯০ হাজার টাকার জালনোট  উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।