সিপ্লাস ডেস্ক: আকবরশাহ থানার গোলপাহাড় এলাকার একটি বাসা থেকে নুর টিনা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গাইবান্ধার সাদুল্লাহপুর থানার জুম্মত হাজীর বাড়ির বাসিন্দা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, গোলপাহাড় এলাকার একটি কলোনিতে স্বামীর সাথে বসবাস করেন নুর টিনা নামের ওই নারী। তার স্বামী আল আমিন গার্মেন্টসে চাকরি করেন। ঘটনার সময় তার স্বামী বাসায় ছিলেন না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।








