নিউজটি শেয়ার করুন

আকবরশাহ এলাকায় ৫১ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ২

আকবরশাহ এলাকায় ৫১ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ২

সিপ্লাস প্রতিবেদক:  আকবরশাহ এলাকা থেকে আনুমানিক ৫১ লক্ষ টাকা মূল্যের ১৭,০০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব ৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস জব্দ।

শনিবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ সালাউদ্দিন (২০), পিতা- মৃত সুরত আলম, সাং-গর্জনিয়া বড়বিল, থানা-রামু এবং হেলপার মোঃ জসিম উদ্দিন (৩৩), পিতা-মৃত এস্তাফ আলী, সাং-বোয়ালখালি, জেলা-কক্সবাজার।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ্ থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের খাঁজা মোটরস দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে চালক মাইক্রোবাসটিকে চেকপোস্টের সামনে থামিয়ে চালক ও হেলপার সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামী চালক  মোঃ সালাউদ্দিন (২০), হেলপার মোঃ জসিম উদ্দিন (৩৩) আটক করে।

মাইক্রোবাসের ভিতর চাকার শক অবজারভারের উপরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত মাইক্রোবাস জব্দ করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫১ লক্ষ টাকা।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীরর আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here