নিউজটি শেয়ার করুন

আকবরশাহ এলাকা থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

নগরীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিপ্লাস ডেস্ক: আকবরশাহ এলাকার লতিফপুর কালিরহাট থেকে তানজিলা আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মো. হেলালের মেয়ে।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবীর জানান, আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্ত করার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।