Site icon CPLUSBD.COM

আকবরশাহ এলাকা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হালিশহরে মফিজ নামে এক ব্যক্তির আত্মহত্যা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা থেকে আলমগীর হোসেন (৩০) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছে। তিনি স্থানীয় একটি লেবু বাগানের পাহারাদার ছিলেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

আকবর শাহ থানার এসআই সাকের আহম্মেদ বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করেছি। স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় ঘরের বিমে ঝুলানো দড়িতে আত্মহত্যা করেন আলমগীর। ময়নাতদন্তদের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।