সিপ্লাস প্রতিবেদক: আকবরশাহ থানাধীন সলিমপুরের কালিরহাট মঞ্জুর কলোনির ২ নম্বর গলির ৭ নম্বর বাসা থেকে জান্নাতুল ফেরদৌস উর্মি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মোজাম্মেল হকের মেয়ে।
সোমবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আকবরশাহ থানার ওসি জহির হোসেন বলেন, উর্মি গত ১ অক্টোবর বাসাটি ভাড়া নিয়েছিল। তিনি পেশায় পোশাক কারখানার শ্রমিক। প্রতিদিনিই তিনি সকালে উঠে কাজে চলে যান। আজ বেলা বেড়ে যাওয়ার পরও ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করে পাশের বাসার ভাড়াটিয়া। কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

