নিউজটি শেয়ার করুন

আকবর শাহ এলাকায় গৃহবধুর আত্মহত্যা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আকবর শাহ থানাধীন মদিনা মসজিদ গলির মদিনুল হক ম্যানসনের ভাড়া বাসায় সোনায়ী বেগম (২৪) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের স্বামীর নাম মো: ফারুক।

রবিবার (১৪ মার্চ) রাতে মদিনা মসজিদ গলির মদিনুল হক ম্যানসনের চতুর্থ তলায় এঘটনা ঘটে।

জানা যায়, রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ার সাত নালা এলাকার আমিন মিয়ার কন্যা।

চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ সদস্য রায়হান সিপ্লাসকে জানান, আকবর শাহ এলাকা থেকে পারিবারিক কলহের জেরে সোনীয়া বেগম নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।