নিউজটি শেয়ার করুন

আকাশে মেঘ দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা

আকাশে মেঘ দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা

সিপ্লাস প্রতিবেদক: অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রাম। এতে স্থবির হয়ে পড়ে ব্যবসা-বাণিজ্য।

তাই আকাশে মেঘ দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন ব্যবসায়ীরা।

বৃষ্টি এবং জোয়ারের পানির কারণে চট্টগ্রাম নগরীর প্রধান ব্যবসাকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জে টানা কয়েকদিন লেনদেন বন্ধ থাকার ঘটনাও ঘটছে। সাথে দেখা দিয়েছে প্রাণহানি।

চট্টগ্রামের ব্যবসায়ীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হলেও বছরে বছরে জলাবদ্ধতার প্রকোপ বাড়ছে যা ব্যবসাকে হুমকিতে ফেলছে।

চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, গুদাম এবং আড়তগুলোতে ভিজে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পণ্য রাস্তায় বিছিয়ে রাখা হয়েছে।

পানি নেমে যাওয়ার পর রোদে শুকিয়ে কিছুটা উদ্ধারের জন্য ব্যবসায়ীদের এমন চেষ্টা।

চাল, ডাল, তেলসহ সব ধরণের ভোগ্যপণ্যের জন্য দেশের বৃহত্তম এই বাজারে ক্রেতাদের ভিড়ে ব্যবসায়ীদের ব্যস্ততার চিরচেনা পরিবেশ এখন আগের মতো দেখা যায় না। বৃষ্টি শুরুর সাথে সাথেই হঠাৎ করে সবকিছু যেনো স্থবির হয়ে পড়ে।

ব্যবসায়ীদের অনেকে বলছেন, পরিস্থিতি তাদের হতাশায় ফেলছে। তারা দিশেহারা হয়ে পড়ছেন।

দশক দশক ধরে প্রতিবছরই জলাবদ্ধতায় চট্টগ্রামের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

শুধু খাতুনগঞ্জে নয়, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় অনেক গুদাম রয়েছে। জলাবদ্ধতায় সব জায়গায় ক্ষতি হচ্ছে। চট্টগ্রাম বন্দরেও পানিতে অনেক পণ্য নষ্ট হচ্ছে।

চট্টগ্রামের সমস্যা নিয়ে সকলে উদ্বিগ্ন। কিন্তু সমাধানের জন্য প্রকৃত বা কার্যকর উদ্যোগ নেই। চট্টগ্রামে জলাবদ্ধতার নেতিবাচক প্রভাব দেশের প্রধান সমুদ্রবন্দরের আমদানি রপ্তানির উপরও পড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here