Site icon CPLUSBD.COM

আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে যাওয়া জবি শিক্ষার্থীর মৃত্যু

আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে যাওয়া জবি শিক্ষার্থীর মৃত্যু

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে গুরুতর আহত হওয়ার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর হোসেন খানের মৃত্যু হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আকবরের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

খুলশী থানার উপ পরিদর্শক এসআই মোহাম্মাদ হোসাইন বলেন, ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আকবর হোসেন খান চারদিন পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার থেকে একটি মামলা করা হয়েছে, আমরা তদন্ত করছি।

শুক্রবার (২৮ আগস্ট) জিইসি মোড় এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান আকবর। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার পেছনে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।