সিপ্লাস প্রতিবেদক: নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের জিইসি এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
নিহতের নাম জনি আক্তার (৩৭)। তিনি খ্রিস্টান সার্ভিস সোসাইটি (সিএসএস) নামের একটি এনজিও সংস্থার পাথরঘাটা ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক ছিলেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি ঝিনাইদহের দূর্গা নারায়ণপুর কুটিয়া গোয়ালপাড়া এলাকার মৃত হোসেন বিশ্বাসের ছেলে। চট্টগ্রামে ডেপুটি রোড পূর্ব বাকলিয়া, আশরাফিয়া হাউজিং সোসাইটিতে পরিবার নিয়ে থাকতেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মারুফ বিন আব্দুল্লাহ বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।








