নিউজটি শেয়ার করুন

আগামীকাল থেকে সন্দ্বীপের সাথে মূল ভূখণ্ডের যাতায়াত বন্ধ ঘোষণা

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে সন্দ্বীপের সাথে সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন। এই ঘোষণায় দেশের মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে উঠবে দ্বীপ উপজেলা সন্দ্বীপ।

সন্দ্বীপের সাথে চট্টগ্রামের যোগাযোগের জেলা পরিষদের নিয়ন্ত্রাধীন ৫ টি ও নোয়াখালীর সাথে যোগাযোগের ১ টি সহ ৬ টি ফেরীঘাট বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বহনকারী মালবোট ও প্রশাসনের জরুরী প্রয়োজনে যাতায়াত চলাচল এই ঘোষণার আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সৌম্বদি চাকমা।

তিনি বলেন, সন্দ্বীপকে করোনা ভাইরাস মুক্ত রাখতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সন্দ্বীপের সাথে সবধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় কাচামাল,ঔষধ ও মুদি দোকান খোলা থাকবে।