সিপ্লাস প্রতিবেদক: আগামীকাল সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ।
রবিবার (৫ সেপেটম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এতে বলা হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য পাহাড়তলীর আওতাধীন এইচ-১ ও ১৮ (আংশিক) এর আওতায় সাগরিকা, বিডি ফুড হতে কুলাল পাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
‘কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।’

