Site icon CPLUSBD.COM

আগামী জানুৃয়ারী মাসে বাংলাদেশে যাচ্ছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব প্রতিনিধি:  আগামী নতুন বছরের শুরুতে বাংলাদেশে যাচ্ছে সৌদি আরব সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ। জানুয়ারির মাঝামাঝিতে তার সফরটি হতে পারে। কূটনৈতিক সূত্র এমনটাই আভাস দিয়েছে।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর প্রস্তুতির বিষয়টি স্বীকার করেন বলেন, জানুয়ারিতে সফরটি হচ্ছে এটা প্রায় নিশ্চিত। তবে এখনো দিনক্ষণ সুনির্দিষ্ট হয়নি।
কর্মকর্তারা জানান, প্রাথমিক প্রস্তাবে জানুয়ারির চতুর্থ সপ্তাহে সফরটি হওয়ার কথা ছিল, তবে এটি এগিয়ে আনা হতে পারে।
স্মরণ করা যায়, ২০১৬ সালের মার্চে চারঘণ্টার যাত্রা বিরতি আর ২০১৮ সালে মে মাসে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে ঢাকা সফর করেছিলেন তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবেইর।
জানুয়ারি মাসে বাংলাদেশ সফর করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ।
প্রবাসী এনামুল হক এনাম বলেন, যদি সত্যি তিনি বাংলাদেশ যান তবে বাংলাদেশ সরকারের উচিৎ হবে তাকে গুরুত্বর সাথে স্বাগতম জানানো, সৌদিআরব যে বাংলাদেশীদের কতটুকু সহযোগীতা করে তা কেউ সৌদিআরব না আসলে বুঝতে পারবে না, বাংলাদেশর সব চাইতে বড় শ্রম বাজার যে সৌদি সেটা নতুন করে বলার দরকার নাই, প্রবাসী লোকমান হাকিম বলেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রী, যদি বাংলাদেশে যান তাহলে বিনিয়োগ সহ অনেক ভাল কিছু আশাকরা যাবে এবং এখানকার বাংলাদেশি প্রবাসীদের ভাগ্য পরিববর্তন আসতে পারে।