৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে,আ. জ. ম নাছির উদ্দীন শিক্ষা পরিষদ মেধাবৃত্তি-২০১৯ পরীক্ষা। এতে ২০২১ জন শিক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে।
আগামী ২৭ ডিসেম্বর কাপাসগোলা সি/ক স্কুল ও কলেজ এবং মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে সকাল ১০ টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে এক প্রস্তুতি সভা চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
এতে সভাপতিত্ব করেন আ. জ. ম নাছির শিক্ষা পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ফয়সাল বাপ্পী।
এসময় বক্তব্য রাখেন চসিক শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অধ্যক্ষ জারেকা বেগম, অধ্যক্ষ রেহেনা আক্তার খানম, পরীক্ষা নিয়ন্ত্রক সাইফুর রহমান, পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির আহবায়ক আবুল কাশেম, সদস্য সচিব মো. মোখলেছুর রহমান, প্রমূখ।
এসময় মেয়র বলেন, আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মেধা উন্নয়ন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাল লক্ষ্যে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই পরীক্ষায় শিক্ষাীর্থীরা যাতে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নজর রাখার নির্দেশনা দেন মেয়র।
আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মেধা উন্নয়ন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাল লক্ষ্যে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।। এই পরীক্ষায় শিক্ষার্থীরা যাতে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নজর রাখার নির্দেশনা দেন মেয়র।
এসময় আরো উপস্থিত ছিল পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহাদাত হোসেন,মুনমুন জাহান,সুমন দত্ত,সামিরা বেগম, আকতার, ওসমান গনি,ল্জল দীপক বড়ুয়া,শিহাব উদ্দীন ওসমান সওয়ার। এসময় আরো উপস্থিত ছিলেন এস এম জেড খসরু, সামশুল হুদা শাওন,এম কায়সার উদ্দিন,দিদারুল আলম, আবদুল্লাহ আল সুমন,নাছির উদ্দীন কতুবী,নোমান জিহাদ, তুষার সম্পদ, রিদুয়ানুল ইসলাম, মোঃ হোসেন রুবেল,রশিদ খান, বিশ্বজিৎ সেন, এ কে খান, মুজিব, ইমরান হোসেন হৃদয়, ইয়াছিন আরাফাতপ্রমূখ।








