নিউজটি শেয়ার করুন

আগামী ২৯ আগস্ট থেকে চলবে দেশের প্রথম মেট্রোরেল

দেশের প্রথম মেট্রোরেল

সিপ্লাস ডেস্ক: আগামী ২৯ আগস্ট থেকে উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে । ওই দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে।

পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে নগরীর বুকে। মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি।

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান বলেন, প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে। ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি যাতে করে রবিবার কোনো ধরনের সমস্যা না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here