নিউজটি শেয়ার করুন

আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের ঈদগাঁহ-ইসলামাবাদ ইউনিয়নে আগুনে পুড়ে গেছে দিনমজুরের বসতবাড়ী।

রবিবার (১০ জানুয়ারী) ভোররাতে ইসলামাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরপাড়া নিবাসী দিনমজুর আবদু ছালামের বসত বাড়ীতে এ অগ্নিকান্ড ঘটে। এতে ঘর ও আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায়।

সমাজ সর্দার এনায়েত উল্লাহ সিকদার জানান, ভোররাত আনুমানিক তিনটার দিকে আবদু ছালামের বসত বাড়ীতে হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে বাড়ী ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার পরে পাড়া প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণ করে। এর ফলে আশপাশের অন্যান্য ঘরগুলো রক্ষা পায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।