নিউজটি শেয়ার করুন

আগুন পোহাতে গিয়ে শিশুসহ ২ জনের মৃত্যু

বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে হাসপাতালের বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক সোহানুর রহমান শুভ জানান।

এরা হল- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাদিয়া ও একই জেলার সাদুল্ল্যাপুর উপজেলার আলম।

চিকিৎসক সোহানুর বলেন, “প্রচণ্ড শীতের কারণে আগুন পোহাতে গিয়ে তারা দগ্ধ হয়।”

এর মধ্যে গত সাদিয়া ১৯ ডিসেম্বর ও আলম ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান তিনি।