সিপ্লাস ডেস্ক: বঙ্গোপোসাগরে নোঙ্গর থাকা অবস্থায় গমবোঝাই লাইটার জাহাজ এমভি কারিনা-১ ছ্দ্রি হয়ে পানি ঢুকে ও ইঞ্জিন রুমে আগুন লাগে। উক্ত সংবাদ পেয়ে টহলে থাকা অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলা অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং জাহাজে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
উদ্ধারের পর নাবিকদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে কোস্ট গার্ড। পরে তাদেরকে জাহাজের মালিক মো. করিম ও পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানানো হয় কোস্ট গার্ডের পক্ষ থেকে।








