সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের আগ্রাবাদে একটি ৮ তলা ভবনে আগুন লেগেছে। আজ শনিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ছোটপুল ইসলামিয়া ব্রিক ফিল্ড রোডে এই আগুনের ঘটনা ঘটে।
পরে সকাল ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আনে চট্টগ্রাম ফায়ারসার্ভিস।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আটতলা ভবনের নিচ তলার বৈদ্যুতিক সাব-স্টেশন থেকে আগুনের সূত্রপাত হয়। সকাল ১০ টার দিকে খবর পাওয়ার পর আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।








