নিউজটি শেয়ার করুন

আগ্রাবাদের বেপারিপাড়ায় যুবককে ‘গলায় ছুরি’ চালিয়ে হত্যা, আটক ১

আগ্রাবাদের বেপারিপাড়ায় যুবককে

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদ বেপারিপাড়ায় মাছের দোকানের এক কর্মচারিকে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত হারেছের (২৪) বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, সন্ধ্যায় হারেছকে গলায় ছুরি চালিয়ে খুন করা হয়। লোকজন ঘাতক হিসেবে এক যুবককে ধরে পিটুনি দেয়।

“ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।”