Site icon CPLUSBD.COM

আগ্রাবাদের ভাড়া বাসা থেকে যুবতীর মরদেহ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে সুপ্তা মল্লিক (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আগ্রাবাদ পানওয়ালা পাড়ার নাসিমা মনজিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক  (এসআই) সুমিত বড়ুয়া  জানান, ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।