সিপ্লাস প্রতিবেদক: ডবলমুরিং থানার আগ্রাবাদ পানওয়ালাপাড়া থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. শাহেদ ওরফে ভিখারিকে (২৫) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাকে নিয়ে বিভিন্ন মহলের অভিমত, নামে ভিখারি হলেও কাজে মাদক ব্যবসা ও সন্ত্রাসী।
রবিবার (১৩ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আটককৃত শাহেদ ওরফে ভিখারি অত্যন্ত ধূর্ত ও ভয়ঙ্কর সন্ত্রাসী। মাদক বিক্রির জন্য তার আলাদা ১২ থেকে ১৪ জনের দল আছে। কেউ তার বিরুদ্ধে বা মাদকের বিরুদ্ধে কথা বললে কিশোর গ্যাং লেলিয়ে দেয়। তার দলের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। এমনকি তার একাধিক বান্ধবী আছে। এসব বান্ধবী বিভিন্ন মানুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর সুযোগ বুঝে ঘরে এনে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেয়। এসব বান্ধবীকে কনভিন্স করতে সে বুকে ব্লেড দিয়ে কেটে তাদের নাম লিখে! তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। এর আগে ভিখারি বিভিন্ন মামলায় ৫ বার গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার ভিখারি ও তার ৩ পলাতক সহযোগীর বিরুদ্ধে অস্ত্র আইনে দুটি মামলা রুজু করা হয়েছে।








