নিউজটি শেয়ার করুন

আগ্রাবাদের ১৩ তলা আয়কর ভবনে আগুন, পুড়ে গেছে গাড়ি

আগ্রাবাদের ১৩ তলা আয়কর ভবনে আগুন,

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকার দুই নম্বর সড়কের ১৩ তলা আয়কর ভবনের নিচতলায় আগুন লেগে একটি প্রাইভট কার পুড়ে গেছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, সকাল ৭টা ২৫ মিনিটে সিডিএ দুই নম্বর এলাকার আয়কর ভবনের নিচতলায় রাখা গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারন তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here