নিউজটি শেয়ার করুন

আগ্রাবাদে দুইপক্ষের সংঘর্ষে যুবলীগকর্মীর মৃত্যুর ঘটনায় একজন গ্রেপ্তার

গ্রেপ্তার রমজান আলী

সিপ্লাস প্রতিবেদক: আগ্রাবাদে দুইপক্ষের সংঘর্ষে আহত যুবলীগকর্মীর মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ফেরিঘাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে সোমবার গভীর রাতে রমজান আলী (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ।