সিপ্লাস প্রতিবেদক: আগ্রাবাদে একটি আবাসিক হোটেল থেকে রাসেল (২৩) ও আল আমিন ওরফে বাবু (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (৩ মার্চ) রাতে তাদেরকে আটক করা হয়।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চৌমুহনীতে ফায়ার সার্ভিসের স্টেশনের সামনে ইয়াবা বিক্রি করার সময় রাসেল (২৩) ও আল আমিন নামে ২ জনকে আটক করা হয়। এসময় রাসেলের কাছ থেকে ২ হাজার ৫শ এবং বাবুর কাছ থেকে ১ হাজার ৮শ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটক রাসেল বাসের হেল্পার। সে দিনে ১১ নম্বর বাসের হেল্পার হিসেবে কাজ করে। আর রাতে হয়ে যায় ইয়াবা ব্যবসায়ী!








