সিপ্লাস প্রতিবেদক: টিকটকার হিসেবে সোশ্যাল মিডিয়ায় পরিচিত তিনি। কিন্তু আসলে একজন নারী ছিনতাইকারী তিনি। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
টিকটকার এই ছিনতাইকারী চট্টগ্রামের প্রথম নারী ছিনতাইকারী হিসেবে পরিচিত। তার আসল নাম ফারজানা বেগম।
শুক্রবার দিনগত গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্বামী রুবেল এলজি ও ছোরাসহ গ্রেফতার হয়েছিল মাত্র ২ দিন আগে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে। তারা স্বামী স্ত্রী মিলেই গড়ে তুলেছে একটি ছিনতাই চক্র।
সিএমপি’র ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ফারজানা টিকটক ও লাইকি করে। কিন্তু সে মূলত একজন খুবই দুর্ধর্ষ ছিনতাইকারী।
কিশোরদের নিয়ে রয়েছে তার নিজস্ব একটি ছিনতাইকারী দল। ছেলে ও মেয়েদের কাছ থেকে আলাদা কৌশলে ছিনতাই করে সে। একা চলাচলরত কোন ছেলেকে টার্গেট করে প্রথমে। ঠিকানা জিজ্ঞেস করার নামে এরপর তাকে থামায়। ছেলে থামলেই ছোরা দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল দিয়ে দিতে বলে নতুবা হুমকি দেয় তার বিরুদ্ধে ‘ইভটিজিং’ ও ‘যৌন’ হেনস্থার অভিযোগ আনার। এতে ভয়ে সবকিছু দিয়ে দেয় ছেলেরা। আর মেয়েদেরও ঠিকানা জিজ্ঞেস করার ভান করে থামায়। এরপর ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়।








