নগরীর আগ্রাবাদে র্যাবের সাথে সন্ত্রাসীদের বন্দুক যুদ্ধে খোরশেদ আলম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে। নিহত খোরশেদ আলম ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ সূ্ত্রে জানা গেছে, আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় র্যাবের একটি টহল দলের সাথে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে খোরশেদ আলম নামের একজনের মৃতদেহ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব।

নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার নাগাদ আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে খুরশীদকে আটক করতে গেলে সে র্যাবের টহল দলের ওপর গুলি চালালে র্যাব পালটা গুলি চালায়। এসময় খুরশিদ আলম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানায় র্যাব-৭ এর মিডিয়া অফিসার।
র্যাবের এএসপি, মো. মাশকুর রহমান সিপ্লাসকে জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ওয়ান শ্যুটারগান,একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে ।








