Site icon CPLUSBD.COM

আগ্রাবাদে সম্পত্তির দ্বন্ধে লাশ ঢুকতে দেয়নি ঘরে!

আগ্রাবাদে সম্পত্তির দ্বন্ধে লাশ ঢুকতে দেয়নি ঘরে!

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের চৌমুহনী এলাকার নাজির পাড়ার পিতার ভিটাতে সন্তানের লাশের শেষ বিদায় হল না। অন্যের বাড়ির সামনে থেকেই জীবনের শেষ যাত্রা করতে হল হতভাগা সন্তানের। সম্পত্তির দ্বন্ধে জীবনের চির বিদায়ও ঠায় হল না নিজের জম্মস্থানে।

রবিবার (৩ অক্টোবর) বিকেলে এমন বিদারক ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, আমরা যখন লাশকে গোসল ও কাফন পরানোর পরে সকল আত্মীয় স্বজন পাড়াপড়শির কাছ থেকে মাপ চেয়ে ৪০ কদম হেটে লাশ বের করার জন্য নিতে গেলে অন্য স্বজনরা ইট পাথর নিক্ষেপ করলে আর নেওয়া যায়নি। এরা কেমন মানুষ! বাবার ভিটেতে এক ভাইয়ের লাশ আরেক ভাইয়ে ঢুকতে দিল না সম্পত্তির জন্য।আত্মীয় স্বজন সবাই অনুরোধ করার পরও তারা লাশ তো ডুকতে দেয়নি। উল্টা পাথর ও গালাগালি করছে এমন অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।

এলাকার সর্দা বলেন, আমি অনেক চেষ্টা করেছি। অন্তত শেষবারের মত হলেও লাশটি পিতার ভিটে থেকে বের করে দাফন করার জন্য। কিন্তু তারা কিছুতেই রাজি না। বরং উল্টা অশালিন আচরণ করেছে। এক পক্ষ বলছে জায়গা সম্পত্তি পাবে না। আবার অন্য পক্ষ বলছে জায়গা সম্পত্তি পাবে।

বিস্তারিত দেখতে ভিডিও লিংকে ক্লিক করুন..