নিউজটি শেয়ার করুন

আগ্রাবাদে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

কাজির দেউড়ি মোড়ে ভ্যান-টেম্পো-রিকশা ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

সিপ্লাস ডেস্ক: আগ্রাবাদ বেতার ভবনের সামনে ত্রি হুইলার উল্টে রায়হান সুলতান রিয়াদ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সৈয়দ বাড়ির বাসিন্দা মো. টিপু সুলতানের পুত্র।

সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দূর্ঘটনায় নিহত যুবক চট্টগ্রাম কাস্টম হাউজে চাকরি করেন বলে জানা যায়।

ডবলমুরিং থানার এসআই মো. সৈয়দ আলম বলেন,  আগ্রাবাদ বেতার ভবনের সামনে একটি গাড়ী উল্টে চাপা পরে রিয়াদ ।  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।