নিউজটি শেয়ার করুন

আগ্রাবাদে ৩ ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার

আগ্রাবাদে ৩ ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ৩ ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাফিয়া বেগম(৫০), মো. আল আমিন(৪০) ও মোশাররফ হোসেন (৩১)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এক্সেস রোড থেকে আল আমিনকে ২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক মাফিয়া ও মোশাররফকে গ্রেফতার করি। আল আমিন জানায় মাফিয়া তাদের বাসায় বুয়ার কাজ করে। বুয়ার কাজের আড়ালে মাফিয়া ইয়াবা ব্যবসা করেন।

ওসি জানান, মাফিয়া বুয়ার কাজের আড়ালে ক্রেতা খোঁজেন আর বাকি দুজন ইয়াবা পৌঁছে দেন। পরে তাদের কাছ থেকে আরো ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আল-আমিন ও মোশাররফের বিরুদ্ধে দুটি করে এবং মাফিয়ার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here