নিউজটি শেয়ার করুন

আগ্রাবাদে ৫হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদ এলাকা থেকে ৪ হাজার ৯ শত ইয়াবাসহ মো. জাকারিয়া প্রকাশ কায়ছার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর ) বিভাগ।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে বেপারী পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির গোয়েন্দা (উত্তর ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির।

গ্রেফতারকৃত মো. জাকারিয়া প্রকাশ কায়ছার সাতকানিয়া উপজেলার পশ্চিম কালিয়াইশ রসুলবাদ এলাকার আব্দুল হামিদের ছেলে।

মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক আলমগীর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৯ শত ইয়াবা  উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা করা হয়েছে।