নিউজটি শেয়ার করুন

আগ্রাবাদে ৬ অপহরণকারী আটক, প্রবাসীকে উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদে এক বাহারাইন প্রবাসীকে অপহরণ করে টাকা দাবি করার পর ৬ জনকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ।

এসময় সাইফুল ইসলাম নামে ওই প্রবাসীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার(২১জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘সাইফুল ইসলাম নামের এক প্রবাসীকে সিডিএ আবাসিকের নির্মাণাধীন ভবনে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে একদল অপহরণকারী। এসময় তার কাছে থাকা ৪২শ’ টাকা নিয়ে নেয়। খবর পেয়ে আমরা ওই ভবনে অভিযান চালিয়ে একাজে জড়িত ৬ জনকে আটক করি। সাইফুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।