Site icon CPLUSBD.COM

আগ্রাবাদ চৌমুহনী এলাকার ভাড়া বাসায় গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকার ভাড়া বাসায় এক গার্মেন্টস কর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যা করা গৃহবধূর নাম খাতিজা আক্তার (২২)। তিনি ডবলমুরিং থানার চৌমুহনী বনলতা এলাকার সুলতান কলোনীর মো. সাদ্দামের স্ত্রী।

পুলিশ জানায়, ওই দম্পতি সুলতান কলোনীর একটি ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে কোনো এক সময় তিনি ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার জানান, সাংসারিক অভাব অনটন ও নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার। এরই প্রেক্ষিতে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।