Site icon CPLUSBD.COM

আগ্রাবাদ সিবিএ আবাসিক এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী আটক

সিপ্লাস প্রতিবেদক: আগ্রাবাদ সিবিএ আবাসিক এলাকার ৯ নম্বর রোড থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদ হাসান (৩২) ও মঞ্জুরুল আলম খোকনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তারা দুইজনকে আটক করে ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, জাহিদ ও খোকন ডবলমুরিং ও বন্দর এলাকার মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক। তাদের গ্রুপে আরও ১০ জন আছে। তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে, আবার বিভিন্নস্থান থেকে ক্রেতাও সংগ্রহ করে। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে ৮টি করে মামলা রয়েছে।