Site icon CPLUSBD.COM

আগ্রাবাদ হাজীপাড়া এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেনি সাকিব, সন্ধান চায় পরিবার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদ হাজীপাড়া ইকবালের বাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে আর ফেরেনি মো: সাকিব(১২)। তার সন্ধান চেয়ে প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন তার চাচা ভ্যান চালক  মো:নাছির।

চট্টগ্রামের ডবলমুরিং থানায় সাকিবের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী(জিডি নং১৪৯৫, তাং ২৪/০১/২০২১) করেছেন চাচা নাছির।

জিডি মূলে জানা যায়, গত  ২২জানুয়ারী বিকাল সাড়ে ৩টার দিকে সাকিব আগ্রাবাদ হাজীপাড়া ইকবালের বাড়ি এলাকার ভাড়া বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়। এর পর সে আর বাসায় ফেরেনি।

বাড়ি থেকে বের হওয়ার সময় সাকিবের পরনে ছিল টি শার্ট এবং জিন্সের ফুল প্যান্ট।

সাকিবের উচ্চতা ৫ফুট, গায়ের রং কালো,  মুখমন্ডল গোলাকার। সে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে।

নাছির জানান, নিখোঁজ সাকিব স্থানীয় একটি গ্যারেজে শ্রমিক হিসাবে কাজ করে।

কোন সহৃদয় ব্যক্তি সাকিবের সন্ধান পেয়ে থাকলে ০১৫৫৪৪৮৯৫০৯(নাছির) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।